অবৈধ ডায়াগনস্টিকে অভিযান, ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের ধারাবাহিকতায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধ ডায়াগনস্টিক ও ঔষধের ফার্মেসিতে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)

2022-09-06T19:01:26+00:00
2022-09-06T19:01:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ ডায়াগনস্টিকে অভিযান, ভুয়া ডাক্তারের ৬ মাসের কারাদণ্ড
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ৩৭১)
X


স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের ধারাবাহিকতায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধ ডায়াগনস্টিক ও ঔষধের ফার্মেসিতে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের টিম এ অভিযান পরিচালনা করছেন।  

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. তৌফিকুর রহমান রাকিবের নেতৃত্বে ইতোমধ্যে চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  

জানা গেছে, সকাল থেকে দুপুর  পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, ছোয়া মেডিকেল হল ও ডায়াগনস্টিক সেন্টার, নাহীদ মেডিকেল হল ও ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের রাঙ্গাবালী চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। 

এ সময় অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালানা এবং ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাপত্র ব্যবহার করায় ছোয়া মেডিকেল হলের গৌতম কুমার রায়কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ অভিযানে অংশ নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ দণ্ডের আদেশ দেন। 

এছাড়া লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে ওই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মিজানুর রহমান, নাহীদ মেডিকেল হলের জসিম উদ্দিন ও চক্ষু চিকিৎসা কেন্দ্রের সৌরভের কাছ থেকে ল্যাব বন্ধ রাখার শর্তে মুচলেকা নেওয়া হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy