বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকাহেলপার-সুপারভাইজার। এই

2022-09-07T16:12:24+00:00
2022-09-07T16:12:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে
প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এরা দেশের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র করে আসছে।

বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ'লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার রাতে সদর উপজেলার আঙ্গলকাঁটা গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কথা বলেন।

স্থানীয় আ'লীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার রাতে সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বন্ধবপাড়া বাজারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। তিনি গত কয়েক দিন ধরে বিভিন্ন ইউনিয়নে এ প্রতিবাদ ও সচেতনতা সভা করে আসছেন।

এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় আ‘লীগ নেতা মজিবর রহমান মুন্সী, আ.হামিদুল হক মোল্লা, মাস্টার জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা রামীম আহমেদ, শাহীন মিয়া নবী, মো. রফিক জমাদ্দর, শ্রমিক লীগ নেতা আসলাম জমাদার, শাহীন খান প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy