কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৭ সেপ্টম্বর)

2022-09-07T17:21:50+00:00
2022-09-07T17:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:২১ পিএম   (ভিজিট : ৩৪১)
X


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম নৌহিন ইসলাম (৩)। সে হারুলিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। 

শিশুটির স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় নৌহিন। পরে তাকে তার স্বজনরা পানি থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy