মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত, চালক আহত

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গৃহবধু খাইরুন নাহার (৪০) নিহত হয়েছেন। একই

2022-09-08T12:16:45+00:00
2022-09-08T15:20:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত, চালক আহত
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ পিএম  আপডেট: ০৮.০৯.২০২২ ৩:২০ পিএম  (ভিজিট : ৩৩২)
X

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গৃহবধু খাইরুন নাহার (৪০) নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আসিফ(২১)।

আজ সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। গৃহবধু খাইরুন নাহার ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই গৃহবধু বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতবেগে গাংনীতে আসার সময় সজোরে ধাক্কা দেয়। দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা দুজনকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু খাইরুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy