পিরোজপুরে সিআইডির গাড়ির ধাক্কায় যুবক নিহত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির ধাক্কায় সোহাগ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পিরোজপুরের নাজিরপুরে গতকাল বুধবার

2022-09-08T14:22:37+00:00
2022-09-08T14:22:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে সিআইডির গাড়ির ধাক্কায় যুবক নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:২২ পিএম   (ভিজিট : ৩৩০)
X

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির ধাক্কায় সোহাগ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পিরোজপুরের নাজিরপুরে গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটলে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। নিহত সোহাগ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরেরমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডির একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পিরোজপুরের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মনির হোসেন জানান, সোহাগ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সিআইডির পিকআপ ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর শরীরের বাম পাশের ওপর দিয়ে গাড়িটি চলে যায়।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের বাড়ি ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে। নিহতের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলে শুনেছি।

নাজিরপুর থানা পুলিশের ওসি মো. হুমায়ুন কবির জানান, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডির একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy