সিরাজগঞ্জে গাঁজাসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড

2022-09-08T14:25:02+00:00
2022-09-08T14:25:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে গাঁজাসহ যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:২৫ পিএম   (ভিজিট : ৩৯৯)
X

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক তাকে আটক করা হয়।

আটক ইমাম চাঁদপুরের কচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্ল্যার ছেলে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যার দিকে চান্দাইকোনায় একটি ফিলিং স্টেশনের সামনে ওই মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমামকে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy