বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ২

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে হোসেন আলী প্রাং(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে

2022-09-08T17:00:11+00:00
2022-09-08T17:00:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ২
বগুড়া ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০০ পিএম   (ভিজিট : ৩৩১)
X


বগুড়ার শাজাহানপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে হোসেন আলী প্রাং(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। 

এ ঘটনায় নিহত হোসেন আলীর বাবা ইফরান আলী ও ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে ইয়াছিন তালুকদার আহত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান,  দুপুর ১২টার দিকে ইফরান আলী তার বাড়ির পশ্চিম পাশের একটি ধানের জমিতে হোসেন ও ইয়াছিনকে নিয়ে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। এতে গুরুতর আহত হন ইফরান ও ইয়াছিন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদেট চিকিৎসা চলছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy