সিরাজগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৯ কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে ৯ কৃষক প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)

2022-09-08T18:05:02+00:00
2022-09-08T20:19:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ৯ কৃষক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৫ পিএম  আপডেট: ০৮.০৯.২০২২ ৮:১৯ পিএম  (ভিজিট : ৩৫০)
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে ৯ কৃষক প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয় জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে কয়েকজন কৃষক জমিতে চারা রোপণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা একটি পানির মেশিনের ঘরে আশ্রয় নেন। তখন বজ্রাঘাতে ঘটনাস্থলে ছয় জন প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy