সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনায় আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর

2022-09-08T21:58:55+00:00
2022-09-08T21:58:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৪০৫)
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনায় আপন দুই ভাই ও বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। 

নিহতরা হলেন, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সবের আলীর ছেলে আফসার আলী (৬০), তার আপন বড়ভাই শমসের আলী (৬৫), শমশের আলীর ছেলে শাহিন মিয়া (৪৫), শমসের আলীর ভগ্নিপতি একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোবাক্ষুর আলী (৫০) এবং মোবাক্ষুর আলীর ছেলে মুন্নাফ মিয়া (১৮)। তারা সবাই পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। এলাকার সবাই শোকাহত। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাটাও যেন কারও জানা নেই। 

তিনি আরও বলেন, নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত সর্বমোট ৯ জন মারা গেছে। এর মধ্যে দুইজন সম্পর্কে আপন ভাই ও চারজনের বাবা-ছেলের সম্পর্ক রয়েছে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

-বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy