গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফাহিমার চার দিন পর মৃত্যু

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় আগুনে দগ্ধ ফাহিমা বেগম (৩০) চার দিন পর শুক্রবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা

2022-09-09T22:58:20+00:00
2022-09-09T22:58:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গলাচিপায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফাহিমার চার দিন পর মৃত্যু
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৮ পিএম   (ভিজিট : ৩১১)
X

পটুয়াখালীর গলাচিপায় আগুনে দগ্ধ ফাহিমা বেগম (৩০) চার দিন পর শুক্রবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান। নিহত ফাহিমা সদর ইউনিয়নের রতনদী গ্রামের ব্যবসায়ী মো. আল আমীনের স্ত্রী।

গত সোমবার গলাচিপা শহরের গোডাউন রোডে ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফাহিমা দগ্ধ হন। এসময় ফাহিমাকে বাঁচাতে গিয়ে স্বামী আল আমীনও অগ্নিদগ্ধ হন। ফাহিমাকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়। পারিবারিকসূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দগ্ধ ফাহিমার মারা যাওয়ার খবরটি শুনেছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy