উর্মী হত্যার বিচার দাবীতে গাংনী ও মেহেরপুরে মানববন্ধন

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

গাংনী শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে

2022-09-09T23:08:45+00:00
2022-09-09T23:08:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উর্মী হত্যার বিচার দাবীতে গাংনী ও মেহেরপুরে মানববন্ধন
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৮ পিএম   (ভিজিট : ৩৭৮)
X

গাংনী শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীকে হত্যার বিচারের  দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাজারের উপর এবং মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে পৃথকভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্ট্যাডিজ বিভাগের পরিচালক মিঠুন মুস্তাফিজুরের নির্দেশে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফোকলোর স্ট্যাডিজ বিভাগের শিক্ষক ড. এরশাদুল হক, উর্মীর সহপাঠি তানভীর হাসান, শামীম রেজা, এসএম সুইট, রাইহানা নিগার রিনি প্রমুখ।

তারা উর্মীর খুনি স্বামী আশিকুজ্জামান প্রিন্সের দৃষ্টান্ত মুলক শাস্তি এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতেদের গ্রেফতার ও বিচার দাবী করেন।
আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উর্মী হত্যার বিচার দাবীতে ফোকলোর স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানান শিক্ষক ড. এরশাদুল হক।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy