শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

হাসান জুয়েল, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (০৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী

2022-09-09T23:55:08+00:00
2022-09-09T23:55:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
হাসান জুয়েল, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৫ পিএম   (ভিজিট : ৪০০)
X

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (০৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ছাত্রী বাড়ির উঠানে খেলাধুলা করার সময় একই ইউনিয়নের আমজাদ আলীর ছেলে (১৬) ছাত্রীটিকে মজাদার খাবার দেওয়ার কথা বলে পাশের খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফরিদুল পালিয়ে যায়। এ সময় অজ্ঞান অবস্থায় স্থানীয়রা মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। ওই দিন দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন।

মামলা আমলে নিয়ে রাতেই পুলিশ অভিযান চালায়। তবে ছেলে ও তার পরিবার পালিয়ে গেছে। আজ  শুক্রবার দুপুরে থানা-পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এঘটনায় এলাকাবাসী কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ছোট্ট শিশু আজকাল নিরাপদ নয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দিয়েছে। রাতই অভিযান চালানো হয়েছে। ছেলে ও তার পরিবার পালিয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’ 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy