ডোমারে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলজান বেগম (১০২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে

2022-09-10T13:58:01+00:00
2022-09-10T13:58:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৮ পিএম   (ভিজিট : ৫৬৪)
X


নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলজান বেগম (১০২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌরসভার পূর্ব চিকনমাটি এলাকার একটি পুকুর হতে ওই বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। তিনি উদায়ন পাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ভাসমান ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয় জাহিনুর নামের এক যুবক। এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তার পরিবারের লোকজনদের খবর দেয়। এলাকাবাসীর সহায়তায় পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

বৃদ্ধার ছেলে হামিদুল ইসলাম (৫০) জানান, আমার মা দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন। গতকাল (শুক্রবার) রাতে মাসহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে কখন মা উঠে চলে গেছে তা বুঝতে পাইনি। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের গ্রামের লোকজন এসে বলে তোমার মা পুকুরে পড়ে আছে।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধার দুই ছেলে ও এক নাতিও মানষিক ভারসাম্যহীন ছিল। তারা বাড়ি থেকে বের হয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। ডোমার পৌরসভা ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy