হরিরামপুর শ্যামল নিসর্গের ২শ তাল গাছের চারা রোপণ

আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ

সারাবাংলা

'অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষ রোপণ করেছে হরিরামপুর শ্যামল নিসর্গ

2022-09-10T14:00:21+00:00
2022-09-10T14:00:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুর শ্যামল নিসর্গের ২শ তাল গাছের চারা রোপণ
আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:০০ পিএম   (ভিজিট : ৩০৬)
X


'অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষ রোপণ করেছে   হরিরামপুর শ্যামল নিসর্গ নামের  পরিবেশ সংগঠন। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে দুপুর একটা  পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের বাঙ্গালা নতুন রাস্তায় দুই শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপনে  সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান মাদবর ও মাসুদুর রহমান । 

সকাল আটটায় বৃক্ষ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় সংগঠনের উপদেষ্টা,  আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জল, সহসভাপতি দেলোয়ার হোসেন,  সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল,  যুগ্ম সাধারণ সম্পাদক মুনশী সোহাগ, মাহিদুল ইসলাম মাহি,  ট্রেজারার তানভীর রাজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ,  সবুজ হরিরামপুর বিনির্মানে কাজ করছে। তাল গাছের চারাও দেশিয় গাছ বেশি বেশি রোপণ করতে হবে।
উপজেলা প্রশাসন সবসময় তাদের সাথে আছে, থাকবে।

শ্যামল নিসর্গ সংগঠনের  সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, বয়রা, চালা, হারুকান্দি , চরাঞ্চলের সুতালড়ি,  লেছড়াগঞ্জসহ পুরো  উপজেলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যে প্রায় দুইহাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ দুই শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy