কেন্দুয়ায় পোনা মাছ অবমুক্ত করণ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায়

2022-09-10T14:07:28+00:00
2022-09-10T14:07:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় পোনা মাছ অবমুক্ত করণ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:০৭ পিএম   (ভিজিট : ৪০৫)
X


নেত্রকোনার কেন্দুয়ায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।  শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় কেন্দুয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা ইউএনওর বাসার সামনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। 

পোনা মাছ অবমুক্ত করেন, কেন্দুয়া - আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। 

পোনা অবমুক্তকরণে অসীম কুমার উকিল এমপি বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আমাদের দেশে যখনই কোন বড় ধরনের দুর্যোগ(করোনা মহামারি) আসে তখন মৎস্য সম্পদ বন্ধু হিসেবে দুর্যোগ মোকাবিলায় আমাদের পাশে দাঁড়ায়। সুতরাং এ সম্পদকে যত্ন করতে হবে বলে তিনি মনে করেন। 

এসময় কেন্দুয়া  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম বলেন, আমরা কেন্দুয়া বিভিন্ন সরকারি পুকুরে  ২৫০ কেজি এবং কেন্দুয়ায় গোগ বাজারের পাশের নদীতে ২৫০ কেজি পোনামাছ স্থানীয় এমপি অসীম কুমার উকিলের মাধ্যমে অবমুক্ত করা করেছি।  
তিনি আরো বলেন, পোনামাছ গুলির মধ্যে, রুই,কাতলা, মিকরা,কালবাউশ সহ আরো বিভিন্ন প্রজাতির মাছের পোনা  উল্লেখযোগ্য। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, কেন্দুয়া থানার ওসি(তদন্ত) মোঃআশরাফুল আলম,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজ উর রহমান, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক ভূইয়া, ইউ চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, আব্দুস ছালাম বাঙ্গালীসহ সাংবাদিকবৃন্দ,  রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

বাবু/এসএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy