পাটগ্রামে ১শ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ সহ আটক ২

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রামে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল নেশাজাতীয় ভারতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিদের

2022-09-10T14:39:11+00:00
2022-09-10T14:39:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাটগ্রামে ১শ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ সহ আটক ২
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৯ পিএম   (ভিজিট : ৭০৮)
X


লালমনিরহাটের পাটগ্রামে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল নেশাজাতীয় ভারতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তিদের নাম এজাহার আলম (৩৫) পিতা সফিউদ্দিন ও রশিদুল ইসলাম ওরফে রাশেদুল (৩৪) পিতা মজিবর রহমান। উভয়ের বাড়ি উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮ নং ওয়ার্ড এলাকায়। 

পুলিশ সূত্রে  জানা গেছে , শুক্রবার (৯ সেপ্টেম্বর)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া ইউনিয়নে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা মাদক ১০০ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করে। আটককৃতদের আজ (শনিবার) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পাটগ্রাম থানা পুলিশ সর্বদা তৎপর।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy