মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিংগাপোতা হাওরে দমকা হাওয়ায় নৌকা ডুবে নিখোঁজ জেলে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১০

2022-09-10T15:34:19+00:00
2022-09-10T15:34:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৩১৭)
X


নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিংগাপোতা হাওরে দমকা হাওয়ায় নৌকা ডুবে নিখোঁজ জেলে রাসেলের মরদেহ  উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে ডিঙ্গাপোতা হাওর সংলগ্ন বদরখালী খাল থেকে নৌকাসহ তার মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে ডিঙ্গাপোতা হাওরে নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তির হচ্ছে-উপজেলার গাগলাজুর ইউনিয়নের বানিহারি গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল (৩০)।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও গাগলাজুর ইউনিয়নের বানিহারী গ্রামের সাবেক মেম্বার বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ করে দমকা হাওয়া বয়ে যায়। ওই সময়ে হাওরে থাকা জেলেরা একে অন্যের সহযোগিতায় অনেকেই রক্ষা পায়। 

কিন্তু বানিহারি গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল (৩০) একা ছোট নৌকা দিয়ে মাছ ধরছিল। বাতাস শেষ হওয়ার পর এলাকাবাসী জেলেদের সন্ধানে এগিয়ে যায়। অনেককেই পানি থেকে উদ্ধার করা হয়। তবে রাসলকে নিখোঁজ হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর বারোটা পর্যন্ত রাসেলের কোন সন্ধান পাওয়া যায়নি। তার লাশ উদ্ধারের জন্য ডিঙ্গাপোতা হাওয়ারে এলাকাবাসী তল্লাশি চালাচ্ছে। দুপুর পৌনে ২ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। 

ওসি আরো বলেন, এখন পর্যন্ত ডিঙ্গাপোতা হাওরে জেলে নিখোঁজের সংবাদ কেউ জানায়নি। খবর নিয়ে পুলিশ পাঠিয়েছি।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি মোবাইল করে বলেন, জেলে উদ্ধারের জন্য ডুবুরী দল ডিংগাপোতা হাওরে খুঁজাখুঁজির আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy