সংবাদ প্রকাশের পর অবশেষে টাকা ফেরত দিলেন অধ্যক্ষ

সহিদুল ইসলাম কালীগঞ্জ (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্বসাৎ এর সংবাদ দৈনিক

2022-09-10T16:39:09+00:00
2022-09-10T16:39:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংবাদ প্রকাশের পর অবশেষে টাকা ফেরত দিলেন অধ্যক্ষ
সহিদুল ইসলাম কালীগঞ্জ (লালমনিরহাট)
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৩৯৯)
X


লালমনিরহাটের কালীগঞ্জে করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্বসাৎ এর সংবাদ দৈনিক বাংলাদেশ বুলেটিন,এশিয়ান টেলিভিশন ও আলোকিত বাংলাদেশ পত্রিকায় অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর  শিক্ষার্থীদের ফরম পুরণের টাকা ফেরৎ দিতে বাধ্য হলেন শামছুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের টাকা ফেরৎ দেওয়ার নোটিশ দেন কলেজের অধ্যক্ষ। নোটিশে বলা হয় তৃতীয়বারের মত আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরৎ নেয়ার জন্য অনুরোধ করা হল কিন্তু নোটিশেও  মিথ্যা তথ্য দেয়া হয়।

নোটিশের বিষয় জানতে চাইলে কলেজের শিক্ষার্থী সুমন রায়,বিকাশ রায় ও নারায়ন রায়  বলেন, বারবার ধরনা দিয়েও ফরম পূরণের টাকা ফেরৎ পাইনি। কিন্তু নোটিশে তৃতীয়বারের মতো বলা হয়েছে যা মিথ্যা।

টাকা ফেরত পেয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, সংবাদ প্রকাশের কারণে আমাদের ফরম পুরণের সেই টাকা ফেরত পাচ্ছি। সেই টাকাও কম পাচ্ছি।

এ বিষয় শামছুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের টাকা গ্রহণ করার জন্য নোটিশ দেয়া হয়েছে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy