আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজারস্থ উপজেলা আওয়ামী

2022-09-11T14:56:43+00:00
2022-09-11T14:56:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৬ পিএম   (ভিজিট : ৪১৮)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুলের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পরামর্শ সভায় আগামী ১৭ অক্টোবর আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিমকে স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এমপি পূনরায় মনোনয়ন দিয়েছেন বলে জানানো হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় এ কে এম আতাউর রহমান নাজিম সকলের সহযোগিতা কামনা করে সবার কাছে দোয়া চান।

পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লা ভুইয়া বাদল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, উপজেলা ছাত্র লীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

উলেখ্য, জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমাদানের শেষ তারিখ  ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) মোট ভোটার সংখ্যা ৮১। এরমধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান ভোট দিবেন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy