বেসিক ট্রেনিং এ নেত্রকোনা জেলায় ২য় কেন্দুয়ার রেড ক্রিসেন্ট টিম

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে বেসিক ট্রেনিং এ কেন্দুয়া উপজেলা টিম ২য় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

2022-09-11T17:18:11+00:00
2022-09-11T17:36:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেসিক ট্রেনিং এ নেত্রকোনা জেলায় ২য় কেন্দুয়ার রেড ক্রিসেন্ট টিম
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২২ ৫:৩৬ পিএম  (ভিজিট : ৪৪৬)
X

নেত্রকোনা জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে বেসিক ট্রেনিং এ কেন্দুয়া উপজেলা টিম ২য় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।  ১০ সেপ্টেম্বর বিকেলে নেত্রকোনা মডার্ন স্টেডিয়ামে  আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে নেত্রকোনা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩ দিনের বেসিক ট্রেনিং  এ নেত্রকোনা জেলা ও সকল উপজেলা ভিত্তিক ট্রেনিং এর সকল কার্যক্রম অনুযায়ী ২য় স্থান অর্জন করেছে কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিম।

নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা ইউনিট সেক্রেটারি আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু। জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ইমরান হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সদস্য স্বপন দত্ত, আবু নাসের মিলু ও মোঃ দিলু।

অনুষ্ঠান শেষে কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিমকে সংবর্ধনা জানিয়ে পুরষ্কৃত করা হয়। কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিমের দায়িত্বরত টিম লিডার ফুয়াদ খান ফারাবি (বাবু) ও মোছাঃ তাবাচ্ছুম রুমা। কেন্দুয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিম নেত্রকোনা জেলার মধ্যে ২য় স্থান অর্জন করে মেধার স্বাক্ষর রাখায়, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া  মজলিশপুর ছায়াশীতল পল্লী এডমিন মোঃ আয়েশ উদ্দিন ভূইয়া। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy