শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন এর বেলতৈল বাজারের দক্ষিণ পাশে জলাবদ্ধ জমি থেকে আব্দুল আলীম নামের এক গার্মেন্টস

2022-09-11T18:38:54+00:00
2022-09-11T18:49:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২২ ৬:৪৯ পিএম  (ভিজিট : ২৬৬)
X

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন এর বেলতৈল বাজারের দক্ষিণ পাশে জলাবদ্ধ জমি থেকে আব্দুল আলীম নামের এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

লাশের কাছে কীটনাশকের বোতল পাওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত আব্দুল  আলীম উপজেলার জালালপুর ইউনিয়নের চর বায়ৈকোলা গ্রামের মোঃ হক সরদারের ছেলে।  নিহত আলীমের পরিবার ঘোরশাল গ্রামে মামা শাহজাহান আলীর বাড়ীতে বসবাস করতো। জানাগেছে, রোববার  সকাল ৮ টায় বাড়ী থেকে ভাত খেয়ে বের হয়েছে আঃ আলীম । 

সকাল ১১ টায় বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রামের একটি  জলাবদ্ধত জমিতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসী বলেন, আলীমের স্ত্রী কিছুদিন পুর্বে আলীমকে রেখে চলে যায়। এ কারনে মনের কষ্ট থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছে গ্রামবাসী। 

শাহজাদপুর থানার এসআই গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী থানায় খবর দিলে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy