প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৯ পিএম আপডেট: ১১.০৯.২০২২ ৭:০৭ পিএম (ভিজিট : ৫৩০)

X
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের মেধাবী ছাত্র ও উপজেলার কালাইরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম মিয়াজীর ছেলে। মাহফুজ মিয়াজীর উপর কিশোর গ্যাংয়ের হামলা ও ছুরিকাঘাত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে দাউদকান্দি বলদাখাল, মতলব সড়কের কালাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই এলাকার শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাহফুজ মিয়াজীর বড় বোন ফরিদা আক্তার ও চাচাতো ভাই আমিরুল মিয়াজী বলেন, গত ৭ সেপ্টেম্বর মাহফুজ গোয়ালমারী বাজারে গেলে দক্ষিন নছরুদ্দী গ্রামের একাধিক মামলার আসামী কিশোর গ্যাংয়ের মদদদাতা নাজমুলের নেতৃত্বে মাহফুজের উপর হামলা করে। নাজমুলের ভাই রাজুর ছুরিকাঘাতে মাহফুজের গালের একাংশ কেটে যায়। তাঁরা দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপরাধ ও জুলুম করে আসছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, অপরাধীদের বিচার চাই। তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হোক।
বাবু/জাহিদ