সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের

2022-09-11T19:43:46+00:00
2022-09-11T19:59:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত ২
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৩ পিএম  আপডেট: ১১.০৯.২০২২ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২৪৮)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাচঁপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮)  ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।

কাঁচপুর শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ একে এম শরফুদ্দিন জানান, রাতে কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিকেল হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাবু/জাহিদ

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy