অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মামুন মোল্লা, সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

সংবাদ সম্মেলন করে নিজের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহিতর সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

2022-09-11T21:08:33+00:00
2022-09-11T21:20:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
মামুন মোল্লা, সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৮ পিএম  আপডেট: ১১.০৯.২০২২ ৯:২০ পিএম  (ভিজিট : ৩২৩)
X

সংবাদ সম্মেলন করে নিজের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহিতর সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে তিনি অব্যাহতির সিদ্ধান্ত  প্রত্যাহার করেন।

এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করেছি। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ ও অধীনস্ত সকল ইউনিটের নেতাকর্মীদের অসহযোগিতার কারণে মৌখিকভাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি পদ থেকে গত ১২ ফেব্রুয়ারিতে অব্যাহতি চেয়েছিলাম।

তিনি আরো বলেন, আমার সংগঠনের সকল নেতাকর্মী আমাকে রাজনৈতিক কর্মকান্ডে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায় আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করলাম।

এ সময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রাসেল খানসহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy