কালিহাতীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করল এলাকাবাসী

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এলেংজানী নদীর ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে

2022-09-11T21:48:11+00:00
2022-09-11T21:48:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করল এলাকাবাসী
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৮ পিএম   (ভিজিট : ২৮৪)
X

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এলেংজানী নদীর ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে এলাকাবাসী। রবিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ বাঁধ নির্মাণ করেন তাঁরা।

স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা সেলিম মিয়া বলেন, আমাদের আবাদী জমির ফসল রক্ষা করতে আজ সকাল থেকে এলাকাবাসীর চেষ্টায় শতশত বস্তা ফেলে বাধ রক্ষার কাজ করছি। সরকারী কোন সহযোগীতা না পেলে অত্র এলাকা তথা কালিহাতীর মানুষের শতশত আবাদী জমির ফসল পানির নিচে তলিয়ে যাবে।

দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া বলেন, নদী ভাঙন যেন হাতিয়া গ্রামের মানুষের পিছু ছাড়ছে না। যখনই হাতিয়ার মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঠিক তখন আবার কোনো না কোনো জায়গায় নদী ভাঙন দেখা দেয়। আমি বাঁধ রক্ষার জন্য বস্তা দিয়েছি কাজ চলমান রাখার জন্য, এলাকাবাসীর সহযোগীতায় বস্তা ক্রয় করে বাধ দেওয়া হচ্ছে।

দশকিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ফাহিমা বেগম বলেন, গত বছর বন্যায় হাতিয়া রাস্তাটি ভেঙ্গে প্রায় ২৫টি গ্রাম পানিতে প্লাবিত যায়। রাস্তাটি মেরামত না করায় এবার বন্যাতে প্রথম ধাপে কয়েক গ্রামে পানি ঢুকে পড়ে। প্রথম ধাপে হালকা ক্ষতি হলেও দ্বিতীয় ধাপে যদি পানি আবাদী জমিতে ঢুকে পড়ে তাহলে কৃষকের শতশত আবাদী জমির ফসল নষ্ট হয়ে যাবে। তিনি আরও বলেন, এ পর্যন্ত বাধ রক্ষার জন্য প্রায় সাড়ে ৩ হাজার বস্তা ফেলা হয়েছে। সরকারী কোন সহযোগিতা না পেলে কৃষকের বড় ধরনের ক্ষতি হবে বলে মনে করেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন বলেন, বিষয়টি আমি জেনেছি। স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেছি এবং সেখানে আমাদের লোক পাঠানো হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy