প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৬ এএম (ভিজিট : ৩৪৫)

X
দীর্ঘ প্রতিক্ষার পর কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। (১১ সেপ্টেম্বর) রবিবার টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় প্রথম অধিবেশন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সংসদের ধর্ম্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, উখিয়া টেকনাফ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, মহেশ খালী কুতুবদিয়া আসনের সাংসদ মোঃ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-রামু আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাস, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী সহ জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে বিকেলে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, জেলার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব নুরুল বশর সভাপতি ও মাহবুব মুর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ স্বপন এম, পি বলেন, টেকনাফের আওয়ামী লীগের নেতা কর্মিদের উপস্থিতিতে আজ প্রমান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন। এ ঐক্য ধরে রেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান।
-বাবু/এ.এস