কালিহাতীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।সোমবার (১২ সে‌প্টেম্বর)

2022-09-12T19:38:46+00:00
2022-09-12T19:47:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম  আপডেট: ১২.০৯.২০২২ ৭:৪৭ পিএম  (ভিজিট : ৪০৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। সোমবার (১২ সে‌প্টেম্বর) বি‌কে‌লে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের বল্লভবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী এলাকার আশরাফ জোলার ছেলে জহিরুল (২২) এবং ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইল কান্দী গ্রামের মজিদের ছেলে সবুজ (২৫)।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গগামী একটি মোটরসাইকেল মহাসড়কের জোকারচর এলাকায় পৌঁছলে বৃষ্টির কারণে স্লিপ কেটে সড়কে পড়ে যায়। পরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের ওপর দিয়ে তুলে দেয়। এতে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত এবং একজন আহত হয়। আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy