প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম (ভিজিট : ২৭৯)

X
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বিল থেকে উদ্ধার হওয়া অর্ধ গলিত লাশের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আলমগীর ফকির (৪৭)। তিনি কোটাকোল গ্রামের মৃত আলী ফকিরের ছেলে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বিল থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যাননি। আত্বীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও আলমগীরের কোন সন্ধান পায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পাচুড়িয়া গ্রামের দক্ষিণ পাশে বিলের মধ্যে ঔ এলাকার বাচ্চারা শাপলা তুলতে যায়। এসময় বাচ্চারা বিলের মধ্যে একটি যুবকের লাশ ভাসতে দেখে। পরে এলাকাবাসী জড়ো হয়ে লোহাগড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহোযোগিতায় লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানা পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে বিকেলে লাশের পরিচয় শনাক্ত করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দীন বলেন, ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকান্ড কি না এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জাহিদ