পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে প্রস্তুতি কালে বিএনপি অফিসে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।

2022-09-13T20:53:47+00:00
2022-09-13T20:56:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম  আপডেট: ১৩.০৯.২০২২ ৮:৫৬ পিএম  (ভিজিট : ২৪৬)
X

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে প্রস্তুতি কালে বিএনপি অফিসে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে চারজন আহত হন।

মঙ্গলবার বিকেলে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলের আগে এ হামলা চালায় আওয়ামী লীগ। এদিকে হামলার পরও বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ এসে বাঁধা দিয়ে মিছিলটি ঘুরিয়ে দেয়। সেখানে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। আওয়ামীলীগ দলীয় নেতাকর্মিদের এ ন্যাক্কার জনক হামলা, দলীয় কার্যলয় ভাংচুর ও পুলিশের পক্ষপাত তুষ্ট ভুমিকার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময়ে উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর বিএনপির  সভাপতি সালাউজ্জামান উপেল, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম এবং  পাটগ্রাম উপজেলা  পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই বিষয়ে পাটগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি কাদের এলাহি লাভলু বলেন, বিএনপির মিছিলে আমরা হামলা করিনি। পুলিশের সঙ্গে পৌর আওয়ামীলীগ জনগনের জানমাল রক্ষায় এক সঙ্গে কাজ করেছে। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন,বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy