ডিসি কলেজের নির্মিত গাইড ওয়াল পরিদর্শন করলেন এডিসি নাসিম

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত কলেজে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ-৮৭ বাংলাদেশ-এর

2022-09-14T09:32:55+00:00
2022-09-14T09:32:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিসি কলেজের নির্মিত গাইড ওয়াল পরিদর্শন করলেন এডিসি নাসিম
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩২ এএম   (ভিজিট : ৩৬২)
X

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশেষায়িত কলেজে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ-৮৭ বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে  ঝুঁকিতে থাকা পশ্চিম পাশে নির্মিত গাইড ওয়াল পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক -অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ৷

গতকাল সকালে তিনি বইল্যাপাড়ায় অবস্থিত ডিসি কলেজের নির্মিত গাইড ওয়ালটি পরিদর্শনে যান৷

জানাগেছে, শহরের বইল্যাপাড়ায় অবস্থিত জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ডিসি কলেজের পশ্চিম পাশের গাইড ওয়াল না থাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল কলেজটি৷

কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, কলেজের পশ্চিম পাশের গাইড ওয়াল না থাকায় কলেজের ভেতর থেকে অনেক মুল্যবান জিনিসপত্র চুরি হয়েছে৷ এবং আমরা সার্বক্ষণিক ঝুঁকিতে ছিলাম৷

অধ্যক্ষ আরো বলেন, জেলা প্রশাসনের বিশেষ আন্তরিকায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ-৮৭ বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় গাইড ওয়ালটি নির্মিত করায় কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা৷

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ নির্মিত গাইড ওয়াল  দেখে এবং নির্মাণ কাজের গুণগত মানের প্রশংসা করেন৷ সাথে উপস্থিত হোপ -৮৭ বাংলাদেশ এনজিও এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ কামরুল হাসানসহ  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

এসময় তিনি আশা করে বলেন, ভবিষ্যতেও উন্নয়ন সহযোগী হিসেবে হোপ-৮৭ বাংলাদেশ জেলা প্রশাসন, কক্সবাজার এর সাথে থাকবেন।

এডিসি নাসিম আহমেদ কলেজের বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন।

বিশেষ করে অর্থনীতির ক্লাশ চলাকালে এডিসি নাসিম আহমেদ শিক্ষকের অনুমতি নিয়ে জটিল তত্ত্ব নিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লেখাপড়ায় আরও বেশি মনোনিবেশ করার তাগিদ দেন।

কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্ধ এডিসি নাসিম আহমেদ'র সাথে সৌজন্য সাক্ষাত করলে তিনি আলোচনায় আরও বেশি আন্তরিকভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা ও শ্রেণি কার্যক্রম প্রাণবন্ত করতে পরামর্শ দেন।

-বাবু/এ.এস







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy