প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:১১ পিএম (ভিজিট : ৩৭৮)

X
শ্রীমঙ্গলে আর্থিক প্রতিষ্ঠানাদি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রিপ ট্রাষ্টের অপরাজিতা প্রকল্পের আয়োজনে নারীদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রিপ ট্রাষ্টের অপরাজিতা প্রকল্পের মনিটরিং এণ্ড ইভ্যালিয়েশন কো-অর্ডিনেটর জুলিয়ানা রত্না গমেজ, জেলা সমন্বয়কারি মর্জিনা আক্তার, নারী উদ্যোক্তা (আইসিটি) শিউলি আক্তার, শ্রীমঙ্গল ডাচ-বাংলা ব্যাংকের এসএমই এণ্ড পার্সোনাল লোন অফিসার মো. উবায়দুল হক মুরাদ এবং প্রিপ ট্রাষ্ট অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভিন উপস্হিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধি, সম্ভাব্য নারী প্রতিনিধি, নারী উদ্যোক্তা, অপরাজিতা সদস্যরা উপস্হিত ছিলেন।
-বাবু/এ.এস