গৌরীপুরে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ-হামলা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা

2022-09-14T15:54:21+00:00
2022-09-14T15:54:21+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ-হামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২৮৩)
X

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু (২৪) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা শহরে এই ঘটনার পর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। হামলায় ৪ ফায়ার সার্ভিস কর্মী আহত হয় বলে জানান গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার। নিহত জহিরুল ইসলাম মিঠু (২৪) উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরের পাট বাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে আসেন অ্যালবার্ট সেন্টু নামের এক ব্যক্তি। স্বর্ণ ওজন দেওয়ার পর দাম নিয়ে দোকানের মালিক টিপুর সঙ্গে সেন্টুর কথা কাটাকাটি হয়। এরপর সেন্টু চলে যায়।  কিছুক্ষণ পর তিনি তার বড় ভাই ডেবিড রকিকে নিয়ে আবারও সেই স্বর্ণের দোকানে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন জহিরুল ইসলাম মিঠু ফেরাতে গেলে ডেবিড রকি তাকে ছুরিকাঘাত করে। মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিঠুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহরে মিছিল করে। এসময় পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা চালায় লোকজন। হামলায় ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হন এবং গাড়ি ভাংচুর করা হয়। জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোস্তাকিম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় আহত ফায়ার সার্ভিসের চার কর্মীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যেতেই স্থানীয়রা হামলা চালায়। হামলায় পুলিশের দুই-তিন সদস্য এবং ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছে।  আগুনে চারটি দোকান পুড়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি শান্ত আছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy