পিরোজপুরে নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রের

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার ইয়াছিন আরাফাত তালুকদার নামে এক স্কুল ছাত্রের নিখোঁজের ২ মাসেও তার সন্ধানমেলেনি। এ

2022-09-14T16:14:34+00:00
2022-09-14T16:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে নিখোঁজের ২ মাসেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রের
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৪ পিএম  আপডেট: ১৪.০৯.২০২২ ৪:২০ পিএম  (ভিজিট : ৩৬৫)
X

পিরোজপুর সদর উপজেলার মুক্তারকাঠী এলাকার ইয়াছিন আরাফাত তালুকদার নামে এক স্কুল ছাত্রের নিখোঁজের ২ মাসেও তার  সন্ধান মেলেনি। এ বিষয়ে গত সোমবার রাতে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার।

নিখোঁজ স্কুল ছাত্রের বাবা ইমরান হোসেন তালুকদার জানান, আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার (১৩) খুলনা কর্ডেন স্কুলে ৮ম শ্রেণীতে পড়ে। সে চলতি বছরের জুলাই মাসের ০৮ তারিখে খুলনা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসে। জুলাই মাসের ১৪ তারিখে বিকেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় এবং দীর্ঘ দুই মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতজন সবার বাড়িতে খোজা খুজি করেও ইয়াছিন আরাফাত তালুকদারের কোন সন্ধান পাওয়া যায়নি। 

আমার ছেলে ইয়াছিন আরাফাত তালুকদার বয়স ১৩ বছর। উচ্চতা ৫ ফুট,গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল হালকা লম্বা, মাথার চুল কালো,বাম হাতের তর্জনী আঙ্গুল বাঁকা। তার পড়নে ছিলো সাদা হলুদ ও লাল রং মিশ্রিত গেঞ্জি এবং কালো প্যান্ট। সে পিরোজপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতো। কোন স্বহৃদয়বান ব্যাক্তি ইয়াছিন আরাফাত তালুকদার এর সন্ধান পেয়ে থাকলে (০১৭৪৩৯৪০৩৩৯) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy