রাঙ্গাকে জাপা'র সব পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার

2022-09-14T17:42:53+00:00
2022-09-14T18:01:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাকে জাপা'র সব পদ থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪২ পিএম  আপডেট: ১৪.০৯.২০২২ ৬:০১ পিএম  (ভিজিট : ৩৪২)
X

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পার্টি চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী বলেন, রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তা করা হয়েছে আমি বলতে পারছি না। এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত।

-বাবু/এসআর 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy