কেরাণীগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সোহাগ খান, কেরাণীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। বুধবার (১৪

2022-09-14T20:45:25+00:00
2022-09-14T20:45:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরাণীগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সোহাগ খান, কেরাণীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০।  বুধবার (১৪ সেপ্টেম্বর)  বিকালে এ অভিযানে দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বাদল আহম্মদ (৫৭), ছমেরা আক্তার (২৬) ও রশিদা আক্তার (২৮)। কেরানীগঞ্জ র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করে  জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে ৩ হাজার ৪৫৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে মামলা দিয়ে তাদেরকে দক্ষিণ কেরাণীগঞ্জ  থানায় সোপর্দ করা হয়। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy