প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫১ পিএম আপডেট: ১৫.০৯.২০২২ ৩:৫৪ পিএম (ভিজিট : ৩২১)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এম. জি মাহমুদ ইজদানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ্ আলম শাপলা, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ইউআরসি ইন্সট্রাক্টর শাহিদা খাতুন, এসআই মাহমুদুল হক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রোকেয়া খাতুন, ফায়ার সার্ভিস লিডার মোঃ স্বপন আলী প্রমূখ।
বাবু/জাহিদ