ঝিনাইদহে অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর

2022-09-15T16:25:23+00:00
2022-09-15T16:25:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ২৬৮)
X

ঝিনাইদহে আবাবা এ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলা পৃথক স্থান থেকে এই দুইজনকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার রামনগর গ্রামেরর ছেলে তাবিবুর রহমান (৩০) ও ডেফলবাড়িয়া গ্রামের  সবুজ হোসেনের স্ত্রী সমাপ্তি খাতুন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করে। তদন্তে সত্যতা পাওয়ায় সদরের ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুই জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামি করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চক্রটি ওই এ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে আসছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেল’র সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy