রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে আহত ৭

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ

2022-09-15T16:59:49+00:00
2022-09-15T17:01:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে আহত ৭
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম  আপডেট: ১৫.০৯.২০২২ ৫:০১ পিএম  (ভিজিট : ৩৩০)
X

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ খেয়াঘাট এলাকায় এ ঘটে। 

আহতরা হলেন, অহিদুল, মামুন খান, হাসান, আনু বেগম, বাবুল মেস্তুরি, মোস্তফা ও শাহিন । তারা সবাই দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বাসিন্দা৷  আহতরা জানান, পার্শ্ববর্তী বন থেকে আসা একটি বন্য শুকর গত চারদিন ধরে দেখছিল স্থানীয়রা। পরে বৃহস্পতিবার শুকরটি মারার চেষ্টা করা হলে সাতজন আক্রমণের শিকার হন। আহতদের  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এদিকে, এ ঘটনার পর আক্রমণ থেকে বাঁচতে  স্থানীয় লোকজন একত্রিত হয়ে  শুকরটি মেরে নদীতে ভাসিয়ে দেয় বলে জানা গেছে। রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy