জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আবুল কালাম আজাদ, (রাজশাহী)

সারাবাংলা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক খুলে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের

2022-09-15T17:12:16+00:00
2022-09-15T17:12:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
আবুল কালাম আজাদ, (রাজশাহী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:১২ পিএম   (ভিজিট : ২৮২)
X

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক খুলে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য সেবার নামে কোন ব্যবসা চলবে না। এ জন্য ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কাগজে-কলমে বন্ধ থাকলেও বাস্তবে অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক চলছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেটা দেখব। যেগুলো সঠিক যন্ত্রপাতি ও জনবল না থাকার কারনে বন্ধ করা হয়েছে সেগুলো যদি আবারও পূরন না করে থাকে তাহলে তাকে বন্ধ করে রাখা হবে, বন্ধ করে দেওয়া হবে। কোন প্রতিষ্ঠানকে যে কারনে বন্ধ করা হয়েছিল, সেই কারনগুলো যদি আবার শুরু করে তাহলে বন্ধ করার ব্যবস্থা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে জনবলের কিছু সংকট দেখেছেন। আউটসোর্সিং ও নিয়োগের মাধ্যমে জনবলের ঘাটতি পূরণ করার জন্য বলেছেন। হাসপাতালটিতে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী থাকেন। সে জন্য ভবনের ঊর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

রাজশাহী সদর হাসপাতাল দীর্ঘ দিন ধরেই বন্ধ। এখন সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কার্যক্রম চলে। করোনার সময় হাসপাতালটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় সংস্কার কাজও। যাবতীয় প্রস্তুতি থাকা স্বত্ত্বেও হাসপাতালটি চালু হয়নি। এ হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সদর হাসপাতালটি আমরা চালু করতে চাই। এখানে সাধারন মানুষের চিকিৎসা হবে। পাশাপাশি ডেন্টাল ইউনিটেরও কার্যক্রম থাকবে। কীভাবে কী করা যায় সে বিষয়ে কথা বলতেই এসেছি। এখন সবার সাথে মতবিনিময় করব।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীসহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy