আমতলীতে উপজেলা চেয়ারম্যান, ও মেয়রের জামিন মঞ্জুর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কোপনোর ঘটনায় দায়ের করা মামলায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মতিয়ার

2022-09-15T18:38:57+00:00
2022-09-15T18:38:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমতলীতে উপজেলা চেয়ারম্যান, ও মেয়রের জামিন মঞ্জুর
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৩০৯)
X

বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কোপনোর ঘটনায় দায়ের করা মামলায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মতিয়ার রহমান ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মামলা সুত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কের আলহেলার মোড়ের সাকিব প্লাজার সামনে দুবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনার ১৬ দিন পর ১ সেপ্টম্বর ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে আসামী করা হয়।

জামিন পাওয়া অন্য আসামীরা হলেন মো. ইসফাক আহম্মেদ তোহা, মো. রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম রাকিব আকন, মো. জাকারিয়া হোসেন। মামলার ২ নম্বর আসামী শাহাবুদ্দিন শিহাব গত ৬ সেপ্টেম্বরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে। ১ নম্বর আসামী সবুজ ম্যালাকার এখনো পলাতক রয়েছেন।

আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন,সত্যের জয় হয়েছে। মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের জড়ানো হয়েছে। আশা করি আমরা নির্দোষ প্রমানিত হবো। 

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy