বাগেরহাটে প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে এবার সহকারী প্রধান শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের দাবী তাকে প্রতিষ্ঠানের

2022-09-15T20:09:04+00:00
2022-09-15T20:09:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

বাগেরহাটে এবার সহকারী প্রধান শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের দাবী তাকে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি একটি কক্ষে আটকিয়ে রাখে। পরে পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানালে, দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার কেজেএসপি, ইউ. স্কুল এ্যান্ড কলেজে। হামলার শিকার প্রধান শিক্ষক বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতালে ভতি রয়েছে। ভতি রয়েছে। 

বাগেরহাট প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হই। আমাদের প্রতিষ্ঠানে ঢাকা থেকে ভিজিটে আসার কথা, এর জন্য আমরা সম্মিলিত ভাবে  কাজ করছি। এ সময় সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আমার ওপর চড়াও হয় বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাকে বেধড়ক মারপিঠ করে ও আমার কাছে থাকা আনুমানিক ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এবং আমাকে আমার কক্ষে  রেখে বাইরে থেকে আটকিয়ে রাখে। পরে পুলিশ কে ফোনে দিলে বাগেরহাট সদর থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে ভর্তি হই। আমি ইতিমধ্যে আমার উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। 

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন পাল বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের বিদ্যালয়ে ঘটেনি। তবে পুলিশ আসছিল পুলিশের মুখ থেকে শুনলাম আমরা নাকি তাকে মেরেছি। বরং পুলিশের সামনে প্রধান শিক্ষক আমার মুখে থুথু মেরেছে। এতে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ধিক্কার জানিয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক আসাদুজ্জামান বলেন, আমি এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলাম মারামারির কোন ঘটনা প্রধান শিক্ষক আমাকে জানায়নি। সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন পাল ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম তার মোবাইল ভেঙ্গে ফেলেছে বলে আমার কাছে অভিযোগ করে। আমি বলেছি বিদ্যালয়ের ভিজিটের কাজ শেষ হলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নিগ্ধা রানী পাল জানান, আমরা শিক্ষকরা ওনার কাছে নিরাপত্তা বোধ করিনা কারন উনি যে কোন সময় আমাদের সাথে খারাপ আচরণ করতে পারে। বিদ্যালয়ের দশম শ্রেনির একজন শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসে না। সকাল ১১টায় আসে আবার ১২টায় চলে যায় কোন ক্লাস ও তিনি নেন না। আমাদের সাথে খুব খারাপ আচরণ করে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy