প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪১ পিএম (ভিজিট : ৩১০)

X
ঢাকার যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মোঃ হারুন অর রশিদ ওরুফে রাহিদ (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জে র্যাব-১০-মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আটককৃত হারুন অর রশিদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে আনুমানিক ১১ লাখ দশ হাজার টাকা মুল্যের ৩ হাজার ৭০০ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, হারুন অর রশিদ বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে, যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
বাবু/জাহিদ