বিজয়নগরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার্থী উপস্থিতি ছিল ২২২৯ জন, পরীক্ষার্থী অনুপস্থিতি ছিল ৫০ জন।বৃহস্পতিবার

2022-09-15T20:58:35+00:00
2022-09-15T21:01:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৮ পিএম  আপডেট: ১৫.০৯.২০২২ ৯:০১ পিএম  (ভিজিট : ২৯৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার  বিজয়নগর উপজেলার  এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার্থী উপস্থিতি ছিল ২২২৯ জন, পরীক্ষার্থী অনুপস্থিতি ছিল ৫০ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিজয়নগর  উপজেলার ৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এই বছর বিজয়নগর  উপজেলার মোট পরীক্ষার্থী  ছিল ২২২৯ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল  দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন , উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা ও ১টি টেক্সটাইল ভোকেশনাল স্কুল থেকে ২২২৯ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে  মাধ্যমিক পরীক্ষার্থী ১৬৮৫ জন, মাদ্রাসায় পরীক্ষার্থী  ৪০৪ জন, ভোকেশনাল পরীক্ষার্থী উপস্থিতি  ১৪০ জন। মাধ্যমিক পরীক্ষার্থী  অনুপস্থিত ৫ জন,মাদ্রাসায় পরীক্ষার্থী অনুপস্থিত ৪২ জন, ভোকেশনাল অনুপস্থিত পরীক্ষার্থী ৩ জন। তিনি আরও জানান, আজ প্রথম দিন আমাদের উপজেলায় প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী পরবর্তী পরীক্ষা গুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলাদাউদপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলার পাঁচটি উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ৩৯৭ জন ছাত্র-ছাত্রী এর মধ্যে ৩৯১ জন পরীক্ষার্থী প্রথম দিন উপস্থিত ছিলেন, অনুপস্থিত পরীক্ষার্থী ছিলেন ৫ জন। আলাদাউদপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সচিব আবুল কাসেম জানান, আমাদের কেন্দ্রের মধ্যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ ও তদন্ত অফিসার বিমল কর্মকার বলেন, প্রাকৃতিক দুর্যোগ্য এবং অন্যান্য কারনে এবছর একটু দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। তবে পরিবেশ খুব ভালো। শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। 

আদমপুর ফাজিল মাদ্রাসায় কেন্দ্র পরিদর্শনে এসে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ্য এবং অন্যান্য কারনে এবছর একটু দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। তবে আমাদের উপজেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশাবাদী পরবর্তী পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। আর কোনো ধরনের  বিশৃংখলার যেন না হয় পরীক্ষা কেন্দ্রে সেই ক্ষেত্রে প্রশাসন জোরালোভাবে দায়িত্ব পালন করছেন। অভিভাবক প্রত্যেকেই পরীক্ষার ব্যাপারে খুবই আন্তরিক। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন পরীক্ষার্থীর অভিভাবকরা।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy