তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্যম আয়ের

2022-09-15T21:27:47+00:00
2022-09-16T00:02:55+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৭ পিএম  আপডেট: ১৬.০৯.২০২২ ১২:০২ এএম  (ভিজিট : ৩৩৮)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্যম আয়ের দেশে। শুধু তাই নয় বিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশকে রুল মডেল হিসেবে ধরে রাখেন। সম্প্রতি ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লং বিচ হোটেলের বলরুমে 'নবজাগরণ : 'অপরাধকে না বলুন' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে এখন নানা সমস্যার মুখোমুখি বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, জঙ্গী দমনে র‌্যাব পুলিশ একযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু জঙ্গী দমন নয় দেশের সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষ করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়াদের বিরুদ্ধে, নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনা হবে।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কামরুল হাসান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের জাফর আলম, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ব লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পৌর মেয়র মুজিবুর রহমান।

গেল ২৯ আগস্ট ১৫ দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছছিল। পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ রোধে র‌্যাব ফোর্সেস ১৫ দিনব্যাপী “নবজাগরণ অপরাধকে না বলুন” কর্মশালার আয়োজন করে।  এতে ১০ জন নারীসহ অংশ নেয় ৩৬ জন প্রশিক্ষাণার্থী। তাদের ১৫ জন প্রশিক্ষক ৬টি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিষয় সমূহ হলো, সেলাই, ড্রাইভিং, ফটোগ্রাফি, ট্যুরিস্ট গাইড, সার্ফিং ও হোটেল রেস্তোরাঁয় বয় এবং হাউজ কিপিং। শেষে তাদের সনদ ছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরিবারের উপার্জনের উৎস্য হতে পারেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy