কেরানীগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মো. ইব্রাহিম হোসেন (২) নামের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি

2022-09-15T22:26:54+00:00
2022-09-15T22:45:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৬ পিএম  আপডেট: ১৫.০৯.২০২২ ১০:৪৫ পিএম  (ভিজিট : ৪৩৫)
X

ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মো. ইব্রাহিম হোসেন (২) নামের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম শরীয়তপুর জেলার নড়িয়া থানার মো. কবির মিয়ার সন্তান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা মান্দাইল এলাকায় খেলার ছলে শিশু ইব্রাহিম রাস্তায় চলে আসলে হঠাৎ ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ইব্রাহিম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) পরে অবস্থার অবনতি হলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন নিহতের নানি নাজমা বেগম।

নাজমা বেগম বলেন, আমার মেয়ের শশুর বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। নড়িয়া থেকে আমার নাতিকে সাথে নিয়ে আমার মেয়ে আজ আমার বাসায় বেড়াতে আসেন। বিকালের দিকে একা একা বাসার সামনে যাওয়া মাত্রই একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy