প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ২:২৩ পিএম (ভিজিট : ৫৩৭)

X
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলা ৬নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।
সদস্য পদে যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলো আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, খন্দকার মোস্তাক আহমেদ এবং মো. ইয়াছিন মিয়া।
জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মনোনয়ন বাছাই ১৮ই সেপ্টেম্বর, প্রত্যাহার ২৫শে সেপ্টেম্বর ও ২৬শে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮১। ভোটাররা হলেন, উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যান।
উল্লেখ্য ছয় বছর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম জেলা পরিষদের ভোট হয়। সেখানে এই ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া। গত উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কাশেম ভুঁইয়া জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করলে জেলা পরিষদ সদস্য পদটি শূন্য হয়। তখন অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোহাম্মদ আলী ভুঁইয়া ও এ কে এম আতাউর রহমান নাজিম প্রতিদ্বন্দ্বিতা করে। যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।
বাবু/জাহিদ