প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৪ পিএম (ভিজিট : ৩৪৯)

X
ময়মনসিংহে (র্যাব-১৪’র) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহকারী একটি আটক করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর শম্ভুগঞ্জ ব্রিজের টোলপ্লাজার কাছে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, র্যাবের একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে¡ নগরীর শম্ভুগঞ্জ টোল প্লাজার কাছে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপর বিশেষ অভিযানের অংশ হিসেবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী চেকিং করার সময় শুক্রবার শেষ রাতের দিকে একটি ট্রাক খুব দ্রুতগতিতে চলে যেতে চায়।
পরে রাস্তায় বেরিকেট দিয়ে ট্রাক থামিয়ে চালক মোঃ অনিক পাঠান (২৬) ও চালকের পাশে থাকা মোঃ রেনু মিয়া (২৫) আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ভারতীয় তৈরি ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ট্রাকটিও আটক করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মাদকদ্রব্য এনে ময়মনসিংহের বিভিন্ন স্থানে বিক্রির সাথে জড়িত বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তাদেরকে মাদক মামলায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জাহিদ