প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৫ পিএম (ভিজিট : ৩২৯)

X
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহা প্রভূর আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কানু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সকলকে সচেতন থাকতে হবে।
তাছাড়াও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মন্দিরের চলমান সমস্যা নিরসনে আলোচনা করা হয়। একই সাথে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে শতভাগ সিসি ক্যামেরা ব্যবহার, বিকল্প বিদ্যুৎ জেনারেটর ব্যবহার।
অত্র মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক চিহ্নিত করণ সংক্রান্ত ব্যাপারেও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস,অশোক ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড: রনজিৎ মন্ডল স্বপন, হীরক গুন প্রমূখ।
বাবু/জাহিদ