প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:২০ পিএম আপডেট: ১৬.০৯.২০২২ ৬:২৩ পিএম (ভিজিট : ৩০৪)

X
পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী (১১) এক শিশু ধর্ষণের শিকার হয়। পুলিশ ঘটনার তিন ঘণ্টার মধ্যেই ধর্ষক আনোয়ার মোল্লা (৪০) কে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সন্ধায় উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক আনোয়ার মোল্লা ওই গ্রামের জলিল মোল্লার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধার আগে প্রতিবন্ধী শিশুকে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে, এক পর্যায়ে রাত হয়ে গেলে এলাকার মসজিদের মাইকে প্রতিবন্ধী নিখোঁজের সন্ধান করা হয়। খোঁজাখুজির এক পর্যায়ে ধর্ষক আনোয়ারের বাড়ির পিছন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে। পরে ওই শিশু তার বাবাকে ইশারায় পরণের কাপড় ও অন্য বিষয়ে জানালে তারা বুঝতে পারেন তাঁকে ধর্ষণ করা হয়েছে।
ঘটনাটি গ্রামে ছড়িয়ে পরলে, ধর্ষক পালানোর চেষ্টা করলে রাতেই ধর্ষক আনোয়ারকে আটক করে পুলিশ। শিশুটির পরিবারের দাবি সন্ধার দিকে ধর্ষক আনোয়ার বাড়ি ফেরার পথে শিশুটিকে ওড়না দিয়ে মুখ চেপে তার ঘরের পিছনে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে রাতেই একটি অভিযোগ করেন। অভিযোগের পরই অভিযান চালিয়ে ধর্ষক আনোয়ারকে আটক করা হয়েছে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের বিষয়টি স্বীকারও করেছেন। বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে পাবনা জেল হাজতে পাঠানো রয়েছে।
বাবু/জাহিদ