গলাচিপায় কিশোরীর ‘রহস্যজনক’ মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে

2022-09-16T20:38:38+00:00
2022-09-16T20:42:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় কিশোরীর ‘রহস্যজনক’ মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৮ পিএম  আপডেট: ১৬.০৯.২০২২ ৮:৪২ পিএম  (ভিজিট : ৩৩৬)
X

পটুয়াখালীর গলাচিপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ফারিয়া (১২) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে দাদা হাশেম হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার কথা জানানো হলেও কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়। নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া দাদার সাথে উন্মুক্ত খালে মাছ ধরতে যায়। 

মাছ ধরা শেষে ভেজা কাপড়ে বাড়িতে এসেই ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy